বিদেশে বসে দেশে অস্থিরতা চালাচ্ছেন শেখ হাসিনা : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা বিদেশে বসে দেশে অস্থিরতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান সরকারের সংস্কারে মানুষের মধ্যে নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।’

বৃহস্পতিবার শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণসভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলেছি নির্বাচনের রোডম্যাপ দিতে। নির্বাচনমুখী সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। একটা নির্বাচিত সরকার লাগবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গণপরিষদ গঠনের কথা অপ্রাসঙ্গিক। সুতরাং এই গণপরিষদের ভাবনা যারা বলছেন তাদের আবারও ভাবা উচিত। মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য পতিত ফ্যাসিবাদ কিছুদিন পরপর প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights