বিধ্বস্ত সেই প্লেনে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত প্লেনটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা কবলিত প্লেনটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তার মধ্যে ২৩২ জন যাত্রী। বাকি ১০ জন কেবিন ক্রু।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ফ্লাইটটির বিজনেস ক্লাসের জন্য নিজের চেক-ইন সম্পন্ন করেন। জোন ওয়ান থেকে প্লেনে তার বোর্ডিংয়ের সময় ছিল দুপুর ১২ টা ১০ মিনিট। তার আসন নাম্বার ছিল ২ডি।

বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত ভালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই প্লেনে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights