বিপিসি চেয়ারম্যানের দায়িত্বে জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্ব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে দেওয়া হয়েছে।
রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়াউল হক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে।
এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলে গত সপ্তাহজুড়ে পদটি খালি ছিল।
