বিপুল বিদেশি মুদ্রাসহ বিমান যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ সংযুক্ত আরব আমিরাতগামী এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই যাত্রীর নাম জাকির হোসেন।

বৃহস্পতিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, গ্রেফতার হওয়া জাকির সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইটযোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার কাছে ৭,৭০,০০০ সৌদি রিয়াল এবং ৪৬,০০০ ইউএই দিরহাম উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।
তিনি জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার হওয়ায় ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights