বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করা দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ হতে পারে: ইশরাক

অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত কয়েকদিন আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটি দীর্ঘমেয়াদি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টরা, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, সেই টাকা আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদকে কোনোদিনই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। যদি তারা ফিরে আসার চেষ্টা করে, তাহলে গণহত্যার দায়ে তাদের বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকরের মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে তাদের অধ্যায়ের ইতি টানা হবে। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদদের এবং জুলাই যোদ্ধাদের কেউ ভুলে যায়নি। বাংলাদেশের সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights