বিয়ের পরই তীব্র কটাক্ষের মুখে শোয়েবের তৃতীয় স্ত্রী

অনলাইন ডেস্ক

শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। বিয়ের পর তিনি প্রথম র সমাজমাধ্যমে পোস্ট করতেই কটাক্ষের শিকার হলেন। তার ছবিতে অনেক নেটিজেনই বিরক্তি প্রকাশ করেছেন।

সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই পাকিস্তানি জনতার কাছে শোয়েব এবং সানা দু’জনেই খলনায়ক হয়ে উঠেছেন। কেউই মেনে নিতে পারছেন না এই বিয়ে। বিয়ের পর শোয়েবের সঙ্গে সানা ছবি পোস্ট করার করতেই কটাক্ষ করতে শুরু করেন অনেকে।

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের দাবি, শোয়েব এবং সানা দু’জনেই বিবাহিত হওয়া সত্ত্বেও গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, নিজের বিয়ের ব্যাপারে আগের স্বামী উমের জয়সওয়ালকে কিছুই জানাননি সানা। মাত্র তিন মাসে তাকে হঠাৎ করে ডিভোর্স দিয়েই শোয়েবকে বিয়ে করেছেন। শোয়েবও নাকি সানাকে ছাড়া কোনও টিভি চ্যানেলের অনুষ্ঠানে যেতে রাজি হতেন না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights