বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. এখলাস মিয়া (৭০) নামে আরও এক মুসল্লি মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান।

এখলাস মিয়া নেত্রকোনার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৭০)। আজ শুক্রবার ফজর নামাজের পর দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাদের মরদেহ স্বজনরা মরদেহ নিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights