বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় লন্ডন

অনলাইন ডেস্ক

২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে লন্ডন।বৃহস্পতিবার(৬ আগস্ট) ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’-এর কাছে তারা চূড়ান্ত প্রস্তাবনা জমা দিয়েছে। আয়োজকদের মতে, এই ইভেন্টটি অর্থনৈতিক ও সামাজিকভাবে ৪০০ মিলিয়ন পাউন্ডের বেশি সুফল বয়ে আনতে পারে।

‘অ্যাথলেটিক ভেঞ্চারস’ ইউকে অ্যাথলেটিক্সে, লন্ডন ম্যারাথন ইভেন্টস এবং গ্রেট রান কোম্পানির একটি যৌথ উদ্যোগ। ২০১২ অলিম্পিকের জন্য নির্মিত এবং গত চার বছর ধরে লন্ডন ডায়মন্ড লিগ আয়োজনে ব্যবহৃত ‘লন্ডন স্টেডিয়াম’-কেই এই প্রতিযোগিতার সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে। তবে ২০২৯ সালের আসরের আয়োজক শহরের নাম আগামী সেপ্টেম্বরে নিশ্চিত করা হবে।

ইউকে অ্যাথলেটিক্সের প্রধান নির্বাহী জ্যাক বাকনার এই প্রস্তাবকে ব্রিটেনের অলিম্পিক-সংক্রান্ত দীর্ঘমেয়াদী ঐতিহ্যের পরিকল্পনার একটি অংশ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, লন্ডন স্টেডিয়াম ব্যবহারের বিষয়ে লন্ডন স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরে আমরা আনন্দিত।

গ্রেট রান কোম্পানির প্রধান নির্বাহী পল ফস্টার বলেছেন, লন্ডন একটি ‘চমৎকার প্রস্তাব’ জমা দিয়েছে। তিনি এক্ষেত্রে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, লন্ডন ম্যারাথন এবং ডায়মন্ড লিগ মিটিংয়ের মতো বড় বড় অ্যাথলেটিক্স ইভেন্ট আয়োজনে শহরটির সফল অতীতের কথা উল্লেখ করেন।

লন্ডন ম্যারাথন ইভেন্টসের প্রধান নির্বাহী হিউ ব্রাশার জানান, এই চ্যাম্পিয়নশিপটি ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থনৈতিক ও সামাজিক সুফল বয়ে আনবে এবং এর পাশাপাশি পুরো ব্রিটেনজুড়ে ব্যাপক অংশগ্রহণমূলক বিভিন্ন ইভেন্টও আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স’ আগামী সেপ্টেম্বরে ২০২৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজক শহরের নাম ঘোষণা করবে।

লন্ডন এর আগে ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল, আর বার্মিংহাম এই আগস্টে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights