বিশ্বকাপ চলাকালে নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ শেষ করার পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য নির্দিষ্ট প্রতিযোগিতার অভাব ছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। সেই শূন্যতা পূরণে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্ট।

গতকাল বুধবার বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের পর বয়সভিত্তিক নির্দিষ্ট কোনো প্রতিযোগিতা এতদিন ছিল না। নতুন এই টুর্নামেন্টটি বিসিএলের আদলে হলেও অংশ নেবেন কেবল অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা।

আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। ৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে চট্টগ্রামে, ঢাকায় হবে ফাইনাল। আপাতত কোন ফরম্যাটে খেলা হবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে তিন ফরম্যাটের জন্যই রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট করতে পারে বিসিবি।

রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ সম্ভাব্য সূচিতেই একই সময়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল ও ইতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights