বিশ্বকাপ বাছাই: নভেম্বরে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু হবে এ বছরই। যেখানে আগামী নভেম্বরে মুখোমুখী হবে ব্রাজিল-আর্জেন্টিনা। এ তথ্য নিশ্চিত করেছে মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

বাছাইপর্বে এ বছর ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২১ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ। ২০২৫ সালে ফিরতি ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। সেটি হবে বাছাইপর্বের ১৪তম রাউন্ড।

এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সামনে পাচ্ছে বলিভিয়াকে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights