বিশ্বকাপে শামির দুর্দান্ত পারফরম্যান্স দেখে আক্ষেপে পুড়ছেন

অনলাইন ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতীয় পেসার মোহাম্মদ শামি নিউজিল্যান্ডের বিপক্ষে একাই ৭ উইকেট নিয়েছিলেন। এতে করে ৭০ রানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে তার দল ভারত। এরপরই পুরো ভারত জুড়ে বইছে শামি বন্ধনা। কিন্তু চুপ ছিলেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। যার বিরুদ্ধে তিনি তাকে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। তবে শামির এমন বন্ধনা শুনে বসে থাকতে পারেননি হাসিন জাহান। অবশেষে মুখ খুললেন, সেই সঙ্গে উগরে দিলেন সব ক্ষোভ ও আক্ষেপ।

শুক্রবার (১৭ নভেম্বর) ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাসিন জাহানের কণ্ঠে আক্ষেপ ঝরে পড়ে। আক্ষেপ করে হাসিন বলেন, শামি যত ভাল ক্রিকেটার, তত ভাল স্বামী এবং বাবা হলে জীবনটাই অন্য রকম হতে পারত। সেই সঙ্গে শামির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি।

২০১৮ সাল থেকেই আলাদা থাকছেন হাসিন আর শামি। এই মুহূর্তে আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মাঝেই এক ওয়েবসাইটে হাসিন বলেন, শামি যত ভাল ক্রিকেটার তত ভাল মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভাল হত। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভাল মানুষ হতে হত। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভাল স্বামী এবং ভাল বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।
হাসিন আরও বলেন, শামির ভুলের জন্য, ওর লোভ এবং নোংরা মানসিকতার জন্যে আমরা তিনজনই তার ফল ভোগ করছি। এখন শামি টাকা দিয়ে ওর যাবতীয় খারাপ কাজ ঢেকে দেয়ার চেষ্টা করছে।

সেমিফাইনালে দারুণ বল করে দলকে জয় পাইয়ে দেয়া প্রসঙ্গে হাসিন বলেন, এমন পারফরম্যান্সের পর ওর (শামি) প্রতি আমার আলাদা করে কোনও অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে ভেবে ভাল লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।

সেই সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল ঘোষের শামিকে বিয়ে করার প্রস্তাব নিয়েও প্রশ্ন করা হলে হাসিন বলেন, খ্যাতনামীদের সঙ্গে এমনটা হয়েই থাকে, এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।

শামি ভাল খেলছেন দেখার পরই হাসিন বলেন, ও (শামি) যত ভাল খেলবে, ততই আমার মঙ্গল! এর পেছনেও কারণ দেখছে অনেকেই। কেননা বেশি ভাল খেললে শামির রোজগারের পরিমাণ বেশি হবে। আর হাসিন আদালতে গিয়ে তার ভরণ পোষণের পরিমাণও বাড়ি চাওয়ার দাবি জানাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights