বিশ্বকাপের আগেই ফের মুখোমুখী হচ্ছে ভারত-পাকিস্তান?

অনলাইন ডেস্ক

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। পাকিস্তান ফাইনালে কোয়ালিফাই করতে না পারায় তৃতীয় বার দ্বৈরথ হয়নি চির বৈরি দুই দেশের। এবার বিশ্বকাপে ১৪ অক্টোবর আবারও মুখোমুখি হবে দুই দেশ। কিন্তু তার আগেই বিশ্বের পূর্বপ্রান্তে মুখোমুখি হতে পারে দুই প্রতিবেশী দেশ।

সব ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান।

ভারত এবং পাকিস্তান খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে।
সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু বলেছেন, ‌‘আমি নিশ্চিত যে এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলবে। আমাদের দলটা বেশ শক্তিশালী। দলে তারকা এবং প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। রুতুরাজের মতো প্রতিভাবান অধিনায়ক রয়েছে। ওর অধীনে খেলার জন্যে মুখিয়ে রয়েছি। ভারতীয় দলে তাড়াতাড়ি যোগ দিতে চাই। এশিয়ান গেমস থেকে সোনা জিতে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

যদিও এই আসরে ভারত-পাকিস্তানের মূল দল খেলবে না। খেলবে দেশ দুইটির বিকল্প দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights