বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সময় ২ জুন থেকে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপ। তার আগে দলগুলো মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে। টাইগাররা প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতকে। প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার (২৮ মে) মাঠে নামবে শান্ত-সাকিবরা।

বাংলাদেশ দুইটি প্রস্তুতি ম্যাচ খেললেও অনেক দল খেলবে কেবল একটি মাত্র ম্যাচ। গত আসরের সেমিফাইনালিস্ট ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে একটি। আবার দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রস্তুতি ম্যাচে কোনো প্রতিপক্ষের বিপক্ষে নামছে না। নিজেদের স্কোয়াডের মাঝেই তারা ম্যাচ খেলবে।

প্রস্তুতি ম্যাচের সূচি-
২৮ মে

শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা

মে ২৯

অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা
দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৯টা
আফগানিস্তান বনাম ওমান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা

মে ৩০:

স্কটল্যান্ড বনাম উগান্ডা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
নেপাল বনাম যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা

মে ৩১:

নামিবিয়া বনাম পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ সময় রাত সাড়ে ১টা
নেদারল্যান্ড বনাম কানাডা, বাংলাদেশ সময় রাত ২টা
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া, বাংলাদেশ সময় ভোর ৫টা
আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
স্কটল্যান্ড বনাম আফগানিস্তান, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা

জুন ১:

ভারত বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights