বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নেইমার!

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে আগামী সোমবার ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ব্রাজিলের এই প্রাথমিক তালিকায় জায়গা পাচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র এবং উদীয়মান প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১১ মে’র মধ্যে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এই তালিকা যাচাই-বাছাইয়ের কাজে ব্যবহার করা হলেও তা প্রকাশ করবে না ফিফা।

আগামী ১ জুন কোচদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। চূড়ান্ত দল ঘোষণার পর কোনো খেলোয়াড় চোটে পড়লে পরিবর্তনের সুযোগ থাকবে। তবে বদলি হিসেবে অন্তর্ভুক্ত হওয়া খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে।

বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড আগামী ২ জুন একযোগে প্রকাশ করবে ফিফা। যদিও দেশগুলো চাইলে এর আগেই নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারবে।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট প্রমাণ করতে পারলে নেইমার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে পারেন।

অন্যদিকে, চেলসি এফসি’তে যোগ দিতে যাওয়া তরুণ তারকা এস্তেভাও বর্তমানে পালমেইরাসের তত্ত্বাবধানে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। সময়মতো ফিট না হলে তাঁর বিকল্প হিসেবে এন্ড্রিক কিংবা রাইয়ানকে বিবেচনায় আনা হতে পারে।

তবে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিতাও ও রদ্রিগো পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। ফলে তারা প্রাথমিক স্কোয়াডেও জায়গা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের অনুপস্থিতি আনচেলত্তির পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইয়াহু স্পোর্টস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights