বিশ্বনাথে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় পৌর শহরের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে আতঙ্ক তৈরি হয়। পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights