বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থী উপজেলার চারিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
কেন্দ্রের ট্যাগ অফিসার যাদব আচার্য্য জানান,‘আজ পরীক্ষার বিষয় ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হাতে লেখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিল। এসময় সিলেট মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রাম অফিসার সুভাস চন্দ্র দাস তাকে আটক করেন। পরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে এক বছরের জন্যে বহিষ্কার করা হয়।
