বিষখালি নদীতে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি
বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন এবং বামনা উপজেলার রামনা ইউনিয়নে চলাভাঙ্গা গ্রাম সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার দুপুরে নিখোঁজ পাথরঘাটার উপজেলা তাবলীগ জামাত আমির আবুল হোসেন মুছুল্লির সন্ধান ৩০ ঘণ্টা পর আজ বুধবারও মেলেনি।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বিষখালী নদীতে মাছ ধরতে যান আবুল হোসেন মুছুল্লি (৫৫)। নদীতে তুফান আর ঝড় হাওয়ার কবলে নদীতে পড়ে যায়। বিকালে তার নৌকাটি ভাসতে ভাসতে কাকচিড়া নৌ-বন্দরের কাছে এলে আবুল হোসেনকে না দেখে সন্ধান শুরু হয়।
বুধবার সকালে কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়েও এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা-৭ টা) সন্ধান মেলেনি।
পাথরঘাটা কোষ্টগার্ড সূত্রে জানা যায়, আবুল হোসেনের সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।
