বিসিবি পরিচালক আলমগীর খান আলো আর নেই

অনলাইন ডেস্ক

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালক আলমগীর খান আলো। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। আজ বুধবার সকালে রাজধানীর বনানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বিসিবি এক সংবাদ বিবৃতির মাধ্যমে আলমগীরের মৃত্যুর খবরটি জানায়। একাধিক মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আলমগীরের নামাজে জানাজা হবে বারিধারা ডিওএইচএস মসজিদে, বেলা ৩টায়। তাকে দাফন করা হবে বরিশালে।

ছিলেন বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে। কয়েক মেয়াদে তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
আলমগীর খান আলো দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফেডারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েক মেয়াদেই তিনি ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights