বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত দেখে নিন

অনলাইন ডেস্ক

২০২৬ সালের জন্য পুরুষ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর এই বার্ষিক চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ ⁺’ ক্যাটাগরিতে কেউ নেই।

‘এ’ গ্রেডে ৪ জন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন এবং ‘ডি’ গ্রেডে ৭ জন বিসিবির চুক্তিবদ্ধ হয়েছেন।

গ্রেডভেদে তাদের মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ‘এ ⁺’ ক্যাটাগরির খেলোয়াড়ের বেতন ১০ লাখ টাকা।

কোন গ্রেডে মাসিক বেতন কত

এ ⁺: ১০ লাখ টাকা
এ: ৮ লাখ টাকা
বি: ৬ লাখ টাকা
সি: ৪ লাখ টাকা
ডি: ২ লাখ টাকা

কোন ক্রিকেটারের বেতন কত

‘এ’ গ্রেডে আছেন ৪ জন। নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।

নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের, লিটন টি-টোয়েন্টির। তাসকিন গত বছর এ ⁺ ক্যাটাগরিতে ছিলেন।

‘বি’ গ্রেডে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ গ্রেডে আছেন ৬ জন। সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

‘ডি’ গ্রুপে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights