বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআন খতম, শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, সশস্ত্র সালাম (গার্ড অব অনার প্রদান), কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায়দের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তফা কামাল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights