বুধবার সচিবদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ বিষয়ে সরকারের সব সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার চিঠি পাঠানো হয়েছে।
সভার আলোচ্য সূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে ১২ আগস্ট বৈঠক করেছিলেন ড. ইউনূস।
