বৃষ্টি থামলেও নিরাপত্তার কারণে এখনই খেলা শুরু হচ্ছে না

অনলাইন ডেস্ক

খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ফ্রান্স–ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে আরও দেরি হবে। যদিও বৃষ্টি প্রায় থেমে গেছে, তবু বজ্রঝড়ের আশঙ্কা থাকায় খেলা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় জানানো হয়, ‘প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিবেশ নিরাপদ মনে হলেই খেলা পুনরায় শুরু হবে। দর্শকদের যার যার অবস্থানে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

পরে আবারও মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তাই ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’

স্টেডিয়ামে উপস্থিত সংবাদমাধ্যমকে ফিফার এক মুখপাত্র বলেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’

এদিকে খেলা বন্ধ থাকলেও গ্যালারিতে থাকা বিপুলসংখ্যক ইরাকের সমর্থক পতাকা উড়িয়ে, গান গেয়ে ও নেচে পরিবেশ প্রাণবন্ত করে রেখেছেন।
ফিফা এখন আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিবেশ নিরাপদ হলেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights