বৃষ্টির কারণে আপাতত বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক

বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টি নামার আগ পর্যন্ত ১৯.২ বলে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছে ২০৭ রান।

শুরুতে টস জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাট করতে পাঠিয়েছিল আইরিশরা। লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে দারুণ শুরু করে টাইগাররা। ২৩ বলে ৪৭ করে ফেরেন লিটন। ৩৮ বলে ৬৭ করেছেন রনি।

১৩ বলে ১৪ রান করে নাজমুল শান্ত ফিরলেও ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারী।
বর্তমানে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights