বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপির জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা ও সাবেক ভিপি প্রকৌশলী নুর ইসলাম তুষারসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights