বেগমগঞ্জে কৃষিজমির মাটি কাটা চলছেই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের খাল পাড় থেকে অবাধে কৃষি জমি নষ্ট করে চলছে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা। পিকআপ ভর্তি করে মাটি বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রাতে মঞ্জুর মাওলা নামে এক ব্যক্তি দুইটি ভেকু মেশিন বসিয়ে অবাধে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। নষ্ট হচ্ছে ফসলি জমিসহ পরিবেশ।

জানা যায়, গত এক সপ্তাহ থেকে কালিবাড়ির পাশে খালপাড়ের সামনে থেকে অবাধে রাত ৯টার পর থেকে মাটি কাটা চলে। বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে মঞ্জুর মাওলাকে পাওয়া যায়নি।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, বিষয়টি আমরা খোঁজ খবর নিচ্ছি এবং সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights