বেনাপোলে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রীর

বেনাপোলে প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট বড় আঁচড়া বাইপাস সড়ক পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিকা নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত আনিকা বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসের মেয়ে। সে বেনাপোল মরিউম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ঘটনার পর বেনাপোল পোর্ট থানার সমস্ত স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও ঘাতক ট্রাক চালককে বিচারের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন করেছে।

স্থানীয়রা জানায়, স্কুল ছাত্রী আনিকা সকাল ৯টার দিকে বেনাপোল বাজারে মরিউম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে যাওয়ার সময় বড়আঁচড়া বাইপাস সড়ক পার হচ্ছিল। এসময় ভারত থেকে আসা বাংলাদেশি একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মেয়েটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights