বেনাপোলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল প্রতিনিধি

স্বামীর বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত সোনিয়া রাঙামাটি জেলার বরকল থানাধীন আমতলী গ্রামের আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী।

জানা যায়, গত ৭ মাস আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় নাজমুল ও সোনিয়ার। বিয়ের কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি জমায় নাজমুল। গতকাল রাতে স্ত্রী সোনিয়া আত্মহত্যা করেন। তবে এর কারণ এখনো জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত সোনিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights