বেরোবিতে ওবিই কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর ইসলামবাগে অবস্থিত স্কাই লন কনফারেন্স সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায়। তিনি বলেন, আউটকাম বেসড এডুকেশন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন সভাপতির বক্তব্যে আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর মোঃ শরিফুল ইসলাম। কর্মশালায় বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights