বেলজিয়ামের দুর্দান্ত ফেরা
অনলাইন ডেস্ক
রাউন্ড অব ৩২-এ বেলজিয়াম ও সেনেগালের মধ্যে ম্যাচ জমে উঠেছে। ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ম্যাচে ফিরল দারুণভাবে। ৮৬–৮৯ এই তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ২–২ সমতা ফিরিয়েছে তারা।
ম্যাচের ৮৬ মিনিটে সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের হয়ে গোলটি করেছেন রোমেলু লুকাকু। এরপর ৮৯ মিনিটে দারুণ এক হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স। এতে ২-২ ব্যবধানে সমতায় আনলো লুকাকুরা।
