বেশি দামে ডিম বিক্রি করায় দুই আড়তকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের দুইটি পাইকারি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৩ অক্টোবর) অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও বেশি দামে ডিম বিক্রি করায় মেসার্স শাহজাহান স্টোরকে ৭০ হাজার ও মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নগরীর আছাদগঞ্জের ইসলাম কলোনি এলাকায় অভিযান চালিয়ে ডাইং রং, কয়লার গুঁড়ো অতি নিম্নমানের শুকনো মরিচের সঙ্গে মিশ্রণ করে গুড়ামরিচ প্রস্তুত, প্রক্রিয়াকরণ করায় পূর্বে বন্ধে করে দেওয়া আরিফের ক্রাসিং মিলটি ৩০ হাজার টাকা জরিমানা করে খুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights