বোয়ালমারীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
বোয়ালমারী প্রতিনিধি:
বোয়ালমারীতে ২০২৪-২৫ অর্থ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বোয়ালমারী। সম্মেলনে বোয়ালমারী উপজেলার একশোটি মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশ নেন। তাদের মধ্য থেকে ২০ জনকে বাছাই করে শ্রেষ্ঠ ইমামের স্বীকৃতি দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত হোসেন লিটন, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ রাসেল। সম্মেলন সঞ্চলনা করেন ইসলামিক ফাউন্ডেশন বোয়ালমারীর ফিল্ড সুপারভাইজার মোঃ আবু আলী ।
