ব্রহ্মপুত্র নদ থেকে দুই তরুণের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের পর লাশ উদ্ধার করা হয়েছে। তিারা হচ্ছেন উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৩) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪)।

জানা যায়, সোমবার বিকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই দুই তরুণ। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বিকাল থেকে চেষ্টা চালিয়ে সন্ধ্যার পর ওই দুইজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান। তিনি জানান, নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে সাথে সাথেই নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে খোঁজ করে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights