ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অলিপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে সিয়াম নামের (১৫) এক কিশোর নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার।

এর আগে শুক্রবার দুপুরে নিখোঁজ হন ওই কিশোর। নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রীজের নিচে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এসময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights