ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর (২৮), মোঃ আব্দুল হাদি, মেরাজুল ইসলাম (২৫) মোঃ আবুল কালাম (৩০) ।তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মনিপুর গ্রামে। পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর শনিবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ

ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, গ্রেফতার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights