ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

আজ বুধবার এ উপলক্ষে জেলা শহরে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক দিদারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক গনেশ চন্দ্র নন্দী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাইনু উদ্দিন, জেলা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান, ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. নূরুল্লাহ, ওকআপ কর্মকর্তা সনজিৎ কিমার নাথ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি ও তাদের প্রতিবন্ধী সন্তানদের মধ্যে চেক প্রদান করা হয়। এছাড়া প্রবাসে নিহত ব্যক্তি, প্রবাসীর প্রতিবন্ধী সন্তান, প্রবাসে গমনেচ্ছুদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights