ব্রাহ্মণবাড়িয়ায় ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে টিকাদান কর্মসূচি কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা। মঙ্গলবার সকাল বেলা ১১টায় শহরের কাউতলী এলাকাস্থ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহসভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দায়িত্বরত ২৭ জন ইপিআই পোর্টারদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে করে তাদেরকে ধার দেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি। এ অবস্থায় তারা আসন্ন কোরবানির ঈদের আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি প্রদান করে ইপিআই পোর্টারবৃন্দ।

এ সময় সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া জানান, ইপিআই পোর্টারদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই তাদের সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights