ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ট্রাক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীতে সিলেট হইতে ঢাকাগামী মহাসড়কে ড্রাম ট্রাকের ভিতর থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড গোলচত্বর এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা কালে একটি ড্রাম ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি না থামিয়ে আশুগঞ্জে দিকে পালিয়ে যাবার চেস্টা চালায়। পরে আমরাও ড্রাম ট্রাকের পিছনে ধাওয়া করি। এক পর্যায়ে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউপির দূর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সালমান ষ্টোর দোকানের বিপরীত দিকে গাড়িটি রেখে অজ্ঞাত চালক এবং অপর এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাই। পরে ট্রাকের পিছনের বডি হতে বিশেষ কায়দায় সাদা প্লাস্টিকের বড় ব্যাগ কসটিপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, পলাতক আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য গাজার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights