ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিম খাঁ (২০) জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খানের ছেলে ও নিরব খাঁ (১৯) একই এলাকার কিসমত খালের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল বাতেন জানান, শুক্রবার রাতে নামিম ও নিরব মোটরসাইকেলযোগে জেলা শহরে ফিরছিলেন। পথিমধ্যে রাত ১টার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে বিপরীত দিক দিকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, তবে কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights