ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভন, জেলা আওয়ামীলীগের সদস্য মাসুম বিল্লাহসহ প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে জেলা ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কোটা আন্দোলনের অস্থিতিশীলতা যেনো না করতে পারে সেজন্য বিকাল ৩টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights