ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে রেললাইনে গাছ পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বড়হরণ নামক স্থানে গাছটি পড়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. জসিম নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ারর সদর উপজেলার বড়হরণ নামক স্থানে রেললাইনের ওপরে গাছ পড়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। আশুগঞ্জের তালশহরে চট্টগ্রামগামী সুর্বণা এক্সপ্রেস ট্রেন ও ভৈরবে আটকা আছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি।
তিনি বলেন, খবর পেয়ে গাছ সরানোর জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights