ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির আহ্বায়ক মান্নান, সদস্য সচিব সিরাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করা হয়।

নব-ঘোষিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে ৩০ জনকে সদস্য করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, নূরে আলম সিদ্দিকী, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বেলাল উদ্দিন সরকার তুহিন, আবু শামীম মোঃ আরিফ, মোঃ আসাদুজ্জামান শাহীন, অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুন, কাউছার কমিশনার, মোঃ আজিম, মাসুদুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন, মাইনুল হোসেন চপল, এইচ.এম বাশার, শফিকুল ইসলাম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আহসান উদ্দিন খান শিপন, তরুন দে, মোঃ আল-আমিন লিটন, মোঃ সালাহ উদ্দিন, তানিম সাহেদ রিপন, আরমান উদ্দিন পলাশ, মোঃ মাহিন, আশরাফুল করিম রিপন, মজিবুর রহমান মন্টু, আবুল কালাম, নাছির আহমেদ, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও কবীর আহমেদ ভূঁইয়া।

এ ব্যাপারে নব-গঠিত কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জেলা বিএনপির ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights