ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের হামলায় আহত ৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (পূর্বপাড়া) কাশিনগর নুরে মদিনা ইসলামিয়া মাদরাসায় অর্তকিত হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা চালিয়েছে মাদক কারবারিরা। এই ঘটনায় ৫ জন আহত হয়ে বর্তমানে চিকিৎসারত রয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহারসূত্রে জানা গেছে, মাদরাসার পাশে পরিত্যাক্ত বাথরুম ও এর আশপাশে প্রায়ই মাদকদ্রব্য রাখার অভিযোগ উঠে আসামীদের বিরুদ্ধে। এনিয়ে মাদরাসার কর্তৃপক্ষ পক্ষ বাঁধা দিলে মাদক কারবারীরা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে আসামীরা মাদরাসায় প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এসময় মাদরাসার শিক্ষক ও স্থানীয় লোকজন বাঁধা দিলে আসলে আসামীদের অস্ত্রের আঘাতে কমপক্ষে ৫ জন গুরুত্ব আহত হয়ে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহতরা হলেন ইদ্রিস খা, অহিদ খা, মোতালিব খা, মোঃ ওয়াসিম মিয়া, ছোটন খা। এ ঘটনায় বিজয়নগর ১৮জনের নাম উল্লেখ করে কাশিনগর এলাকার বাসিন্দা ইদ্রিস খা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আসামী গ্রেফতার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা অফিসে এক সংবাদ সম্মেলন করেন মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মোঃ ইমরান হোসাইন। এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বিজয়নগর শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সিঙ্গারবিল ইউনিয়নের ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা সামসুল ইসলাম হুমায়ূন, সেক্রেটারি মাওলানা মানছুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, নলগড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা বেলাল হোসেন, মাওলানা শহিদুল্লাহ, মাদরাসার সভাপতি হাফিজুর রহমান, সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক আশিক খাঁন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। আসামিরা কোন ভাবেই ছাড় পাবে না।
