ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। গতকাল শনিবার বিকেলে অভিনব কৌশলে মাদক পাচারকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার (৬ অক্টোবর) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সেলিনা আক্তার (৪০), লাকী আক্তার (৩২), মোঃ ফরিদ মিয়া (৩৪), রুমা আক্তার (৩০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights