ভক্তকে চড় মেরে বিতর্কে জড়িয়ে যা বললেন নানা পাটেকর

অনলাইন ডেস্ক

ভারতের বারাণসীতে শুটিংয়ের সময় এক অনুরাগীকে চড় মেরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নানা পাটেকরের বিরুদ্ধে নেটিজেনরা সরব হয়েছেন।

যদিও এ ঘটনা ‘নিজের অজান্তেই’ হয়ে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এ বর্ষীয়ান অভিনেতা। নানা পাটেকর বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এ সিকোয়েন্সটি আমাদের সিনেমারই একটি দৃশ্য ছিল। আমাদের এ দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন।

তিনি আরও বলেন, সেই সময় ছেলেটি সিন-এ ঢুকে পড়ে। আমি জানতাম না ও কে। ভেবেছি ক্রু মেম্বারদের কেউ। তাই স্ক্রিপ্ট অনুযায়ী তার মাথায় চড় মেরে ওকে বেরিয়ে যেতে বলেছি। এরপর আমি জানতে পারি যে ও আমাদের সিনেমার ক্রু-দের কেউ নয়। আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠাই, কিন্তু ততক্ষণে ছেলেটি চলে গিয়েছিল।
অভিনেতার কথায়, আমি কখনো ছবি তুলতে বারণ করি না। কখনোই এ কাজ আমি করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। কোনো ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনোদিন এমন কাজ করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights