ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ সরকারের উদ্দেশে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন।

জনগণকে মুক্তি দিন। একটিবারের জন্য হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। তিনি বলেন, দেশ একদলীয় আওয়ামী বাকশালি শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কারও জন্য কাম্য নয়।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপির কর্মসূচির সমর্থনে আগামীকাল সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। অবরোধ কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights