ভাঙল মোদির ৪৫ ঘণ্টার ধ্যান

অনলাইন ডেস্ক
প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যান ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শনিবার দুপুরে তিনি ধ্যানের স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন।

আজ শনিবার ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারির বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদি। সেই ধ্যান আজ শনিবার দুপুর পর্যন্ত চলে। এই দুই দিন মৌনব্রত পালন করেন মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি গিয়েছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

ভারতের বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights