ভাঙ্গা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সংগৃহীত ছবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন পদার্থবিজ্ঞানের শিক্ষক বিকাশ চন্দ্র দাস।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ইসলাম শিক্ষার আব্দুর রহমান, ইসলামের ইতিহাসের মিয়া মো. এনায়েত হোসেন, বাংলার লতিফা বেগম ও অজয় দাস, ব্যবস্থাপনার বরুণ কুমার হালদার, গণিতের হেদায়েত হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মওলাদাদ হোসেন।

বিডি প্ররির

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসরাত জাহান লিজা ও তাজিম আক্তার। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইস্পা আক্তার।

বক্তারা নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights