ভাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৫) নামক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র ও ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
আরফান মুন্সির চাচা ইমারত মুন্সী জানান, সোমবার (৭ জুলাই) রাতে খাবার খেয়ে নিজের রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়ে আরফান। রাত বারোটার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তার। এ সময় শারীরিক অসুস্থতা বোধ করে এবং ঘরের সবাইকে ডেকে ওঠায়। আরফান একটা
