ভাঙ্গায় সুমন হত্যার বিচার দাবি

ভাঙ্গা প্রতিনিধি

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গতকাল বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডর দক্ষিণ পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় আধাঘণ্টার মতো মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। রাত সোয়া ৮টার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

এর আগে বুধবার রাত ৭টার দিকে এলাকাবাসী সুমন হত্যার বিচার দাবিতে ভাঙ্গা থানা ঘেরাও করে। এ সময় ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল ভিডিও কলে ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা থানার সামনে থেকে সরে আসে।

এদিকে বাদ এশা ভাঙ্গা ঈদগাহ মসজিদে নিহত সুমন শেখের জানাজা শেষে ঈদগাহ গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights