ভারত ও ইসরায়েলের মধ্যে বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সই

অনলাইন ডেস্ক

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত ও ইসরায়েল। যার আওতায়, উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরও গতিশীল করতে পারবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভারত–ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— অভিন্ন কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা সহযোগিতা।

বৈঠকে ভবিষ্যতের প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। ভারত ও ইসরায়েলের একে-অপরের শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয়পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights